• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২

প্রতিবেদক / ২৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কুমিল্লায় একটি বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে তিন লাখ পিস ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা এই চালানের আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা। পুলিশের দাবি অনুযায়ী, এটি কুমিল্লায় এখন পর্যন্ত জব্দ হওয়া সর্ববৃহৎ ইয়াবার চালান।

সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরঝুলি এলাকায় অভিযান চালিয়ে এই চালানটি আটক করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ফয়সাল হোসেন (২৫) ও গাড়িচালক আমান উল্লাহ (৩৫)।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম শাহ জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি সাদা রঙের প্রাডো গাড়িতে ইয়াবার বড় একটি চালান যাচ্ছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে জাগুরঝুলি এলাকায় অবস্থান নেয় ডিবি। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে ভেতরে থাকা একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-সেবা জানান, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। এই চালানটি কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তদন্ত শেষে সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা