• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা

রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’

প্রতিবেদক / ২৪ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঢাকার গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বিআরটিসির বিশেষ ‘পিংক বাস সার্ভিস’। চালক, কন্ডাক্টর ও সহকারী—পুরো সেবায় থাকছেন নারীরাই।

নারীদের জন্য বিশেষায়িত এই গোলাপি বাসে মিলবে নিরাপদ ও আধুনিক যাতায়াতের সুবিধা। মঙ্গলবার তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

প্রাথমিকভাবে ঢাকার ৯টি গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস এবং বগুড়া ও চট্টগ্রামে ২টি করে মোট ১৪টি বাস নিয়ে শুরু হয়েছে এ সেবা। নির্ধারিত ১৩৪টি স্টপেজে থামবে বাসগুলো।

যাত্রীদের সুবিধায় থাকছে পিওএস মেশিনের মাধ্যমে ই-টিকিটিং। পাশাপাশি পরীক্ষামূলকভাবে কিছু বাসে যুক্ত করা হয়েছে সিসিটিভি ক্যামেরা ও স্টারলিংকের ওয়াই-ফাই সুবিধা।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতে বাসের সংখ্যা ও রুট আরও বাড়ানো হবে। শিগগিরই কেনা হবে ২০০টি পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস, যার একটি অংশ নারীদের জন্য বরাদ্দ থাকবে।

মিরপুর, উত্তরা, আবদুল্লাহপুর, গাজীপুর ও মোহাম্মদপুরসহ রাজধানীর ব্যস্ত ৯টি রুটে চলবে এই পিংক বাস। সংশ্লিষ্টদের আশা, নতুন এ সেবায় নারী যাত্রীদের যাতায়াত হবে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা