• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ভূরুঙ্গামারীতে মামলা

নিজস্ব প্রতিনিধি: / ১৭ বার
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে ২১ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী তালাকপ্রাপ্ত তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা রেকর্ড করেছে।

অভিযুক্ত শাহাদৎ হোসেন (৪০) উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ ঘন্টিগড় গ্রামের মৃত মাইন উদ্দিন শেখের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট দুপুরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শাহাদৎ হোসেন ভুক্তভোগী তরুণীকে তার শয়নকক্ষে নিয়ে যান। সেখানে কাপড় দিয়ে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন। পরে শারীরিকভাবে কিছুটা সুস্থ হলে ভুক্তভোগী তরুণী তার মাকে বিষয়টি জানান।

পরে পরিবারের সদস্যদের সহায়তায় ওই দিন রাতেই ভুক্তভোগী তরুণী ভূরুঙ্গামারী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশ মামলা রেকর্ড করে। মামলার নম্বর-২৮, তারিখ-১৭ আগস্ট ২০২৬।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে রয়েছেন। ভুক্তভোগীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা