নপম ফাউন্ডেশনের আয়োজনে কবি, গীতিকার, লেখক ও প্রফেসর আব্দুল করিমের প্রয়াণ দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) কবি আব্দুল করিমের বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনার প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আওয়াল মিয়া।
সরকারি শহীদ বুলবুল কলেজের উপাধ্যক্ষ ও কথাসাহিত্যিক আখতার জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা করেন সরকারি শহীদ বুলবুল কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রাজ্জাক, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. জাহিদুল ইসলাম, খয়েরসুতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিয়া উদ্দিন, সরকারি মহিলা কলেজ, পাবনার বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফ এবং কবি, সাংবাদিক ও বাচিকশিল্পী, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কবীর হৃদয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও প্রকাশক সালেক শিবলু, কবি ও গীতিকার তারেক খান, প্রয়াত প্রফেসর আব্দুল করিমের সহধর্মিণী লতিফা বেগম, কন্যা স্নিগ্ধাসহ পরিবারের