• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৮২ লাখ টাকার অনুদান

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি / ১৮ বার
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সহায়তায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেল-এর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৮ই আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে মোট ৮২ লাখ টাকার এই অনুদান ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গার জেলা প্রশাসক
লুৎফুন নাহার চেকগুলো হস্তান্তর করেন। এসময় তিনি সড়ক নিরাপত্তার বিষয়ে কঠোর বার্তা দিয়ে বলেন, মোটরসাইকেল আরোহীদের আরও সতর্ক হতে হবে এবং আইন মেনে চলতে হবে। অবৈধ ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, দক্ষ চালকের অভাব ও সাধারণ মানুষের অসচেতনতার কারণে প্রতিনিয়ত মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে। উন্নত বিশ্বের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, দুর্ঘটনা কমাতে চালক-যাত্রী উভয়েরই সচেতন ও দক্ষ হওয়া জরুরি এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা