• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

বগুড়ার কনটেন্ট ক্রিয়েটর শাওন চলন্ত মোটর সাইকেলে ভিডিও বানাতে গিয়ে নিহত

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি / ১৮ বার
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বগুড়া মোকামতলার কনটেন্ট ক্রিয়েটর শাওন চলন্ত মোটর সাইকেলে ভিডিও বানাতে গিয়ে নিহত হয়েছে। এ সময় তার মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

নিহত শাওন বগুড়ার মোকামতলা উপজেলার দারিদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা। নিহত কনটেন্ট ক্রিয়েটরের নাম শাওন মিয়া (৩২)। সে বগুড়া মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে,শাওন মিয়া দীর্ঘদিন ধরে তিনি ফেসবুকে কনটেন্ট তৈরির কাজ করতেন। তিনি মোটরসাইকেল চালানোর সময় অন্য কাউকে দিয়ে সেই ভিডিও ধারণ করিয়ে তা ফেসবুকে পোস্ট করতেন।

ঘটনার দিন সকালে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরির সময় তিনি হাত ছেড়ে দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এতে ভিডিও করে তার ফেসবুক পেজে প্রচুর ভিউ হয়। কিন্তু আজ ভিডিও করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার দিন হাত ছেড়ে দিয়ে গাড়ি চালাতে গিয়ে কিছুদূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
সোমবার (১৭ আগষ্ট ) বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা বলেন, শাওন মিয়া দীর্ঘদিন বিদেশে থাকার পর তিনি সম্প্রতি দেশে ফেরেন। ফেসবুকে কনটেন্ট তৈরির কাজ শুরু করেন। মোটরসাইকেল চালানোর বিভিন্ন কৌশলের ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করতেন তিনি। বিশেষ করে চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দেওয়ার দৃশ্যের ভিডিও ফেসবুকে পোস্ট করতেন। গতকাল মোটরসাইকেল নিয়ে গোবিন্দগঞ্জের দিকে আসছিলেন। এ সময় রাস্তা ফাঁকা পেয়ে হাত ছেড়ে দিয়ে মোটর সাইকেল চালাচ্ছিলেন এবং তা ভিডিও করার চেষ্টা করেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে ধাক্কা লাগলে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তিনি মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা