• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

সুনামগঞ্জ সদরে ব্র্যাকের তরুণ উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি / ২৯ বার
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জ সদর উপজেলার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তভূক্তি ও টেকসই উন্নয়ন এর লক্ষ্যে ব্য্যাক কর্তৃক বাস্তবায়িত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল হাসান,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা জুনায়েদ আহমদ জনি,ব্র্যাক অফিসার জেরিন তাসনিন। শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক অফিসার মো. মাজহারুল হক। সভায় এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন বলেন, আমার চাকরিজীবনে অনেকবার ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে। তাদের কার্যক্রম অত্যন্ত ভালো ও প্রশংসনীয়। তিনি বলেন, এই প্রশিক্ষণে অংশ নিয়ে যেসব উদ্যোক্তা ব্যবসা শুরু করেছেন, তাদের ব্যবসায় মনোযোগী হয়ে স্বাবলম্বী হওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যবসাকে এগিয়ে নিতে হবে। ।।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা