• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

ভুরুঙ্গামারীতে সার ও বীজের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে মনিটরিং কমিটির সভা

নুরুল আমিন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ২৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার।

সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, বিএনপি নেতা কাজী নিজাম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন এবং সার ডিলার নিতাই চন্দ্র সাহা ও আবুল হাশেম।

সভায় কৃষকদের জন্য সার ও বীজের সুষ্ঠু সরবরাহ নিশ্চিতকরণ, সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রয়, বাজার পরিস্থিতি, সার ও বীজের মজুত এবং বিতরণ কার্যক্রমের সার্বিক তদারকিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা জরুরি। কোনোভাবেই যেন কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি কিংবা অবৈধ মজুতের সুযোগ না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভায় কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সার ও বীজ বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, সার ও বীজ ব্যবসায়ী প্রতিনিধি এবং উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা