• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

ওষুধ প্রতিনিধিদের চাকরির সুনির্দিষ্ট নীতিমালাইয়সহ নানা দাবিতে রাজশাহীতে বিশাল সমাবেশ

​লিয়াকত হোসেন রাজশাহী : / ১৯ বার
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

​প্রেসক্রিপশনের ছবি তোলা ও ৪পি (4P) সার্ভে বন্ধ, বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো নির্ধারণ, টিএ/ডিএ বৃদ্ধি এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য চাকরির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। বাংলাদেশ ফার্মা রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের (ফারিয়া) উদ্যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বৃহস্পতিবার সকাল ১১টায় এক বিশাল এমপিও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বিভাগসহ মহানগর ও জেলা ফারিয়ার সহস্রাধিক প্রতিনিধি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​‘ঐতিহ্য, মর্যাদা ও পেশাদারিত্বে আমরা সবাই একসাথে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ফারিয়ার সভাপতি শামস নয়ন। কেন্দ্রীয় ফারিয়ার উপদেষ্টা আরিফুল ইসলাম রতনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

​সমাবেশে স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগ ফারিয়ার সভাপতি মো. খাইরুল ইসলাম।

এ ছাড়া আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ফারিয়ার স্থায়ী পরিষদ সদস্য আবদুল্লাহেল বাকী, জামিউল হক সোহেল, প্যানেল সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম চৌধুরী সবুজ, সিনিয়র সহসভাপতি নাজমুস সাকিব, রাজশাহী মহানগর ফারিয়ার সাধারণ সম্পাদক মাসুদ আলম নয়ন এবং রাজশাহী জেলা ফারিয়ার সিনিয়র সহসভাপতি আবু মাসুদ রানা প্রমুখ।

​প্রতিনিধিদের উত্থাপিত মূল দাবিগুলো
​কাজের সুনির্দিষ্ট নিয়ম: মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দিয়ে প্রেসক্রিপশন সার্ভে, ছবি তোলা এবং ক্রেডিট কালেকশন সম্পূর্ণ বন্ধ করা।

​বেতন ও ভাতা: বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো নির্ধারণ, টিএ/ডিএ বৃদ্ধি এবং মোটরসাইকেল বাবদ প্রতিনিধির বেতন থেকে টাকা কর্তন না করা।

​কর্মঘণ্টা ও ছুটি: নির্দিষ্ট ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করা, অতিরিক্ত কাজের ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী ওভারটাইম প্রদান এবং সাপ্তাহিকসহ সব সরকারি ছুটি কার্যকর করা।

​সামাজিক নিরাপত্তা ও কল্যাণ : প্রতিটি কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি চালু করা এবং নিজ নিজ কোম্পানির খরচে লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা।

​স্বচ্ছ ইনসেনটিভ : ইনসেনটিভের ক্ষেত্রে সব অযৌক্তিক প্যারামিটার বাতিল করে প্রাপ্য অর্থ সরাসরি বুঝিয়ে দেওয়া।

​সমাবেশে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা খাতের এক অপরিহার্য ও গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁরা দক্ষ কারিগরের ভূমিকা পালন করেন। তবে অত্যন্ত পরিতাপের বিষয়, তাঁদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার নিয়ে বারবার ছিনিমিনি খেলা হচ্ছে।

​কেন্দ্রীয় নেতারা সতর্ক করে বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে সেবাদানকারী এই মানুষগুলোর চাকরির নিরাপত্তা আজ চরম সংকটে। অনতিবিলম্বে হাসপাতাল ও ক্লিনিকে রিপ্রেজেন্টেটিভদের কাজের বাধা দূর করতে হবে এবং অবিলম্বে একটি ‘এমপ্লয়ী বান্ধব’ সুনির্দিষ্ট চাকরির নীতিমালা প্রণয়ন করতে হবে।

​দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে এবং পরবর্তী নির্দেশনার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে সভাপতি সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা