• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

বগুড়া শেরপুরে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি / ২৭ বার
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বগুড়ায় নিজ কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে মোঃ আঃ খালেক নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জরিমানার অর্থ ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১ টার সময় বগুড়ার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মোঃ মারুফ হোসেন, এ রায় ঘোষণা করেন।

মৃত্যু দণ্ডপ্রাপ্ত মোঃ আঃ খালেক বগুড়ার শেরপুর উপজেলার দ্বারকীপাড়ার।
আদালত সূত্রে জানা যায়, নিজ কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে আঃ খালেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন।
রায়ে জরিমানার অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে আসামিকে আরও ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা