• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বগুড়া শিবগঞ্জের এসএস ফুড যোনের সামনে থেকে দুই মাদক কারবারী গ্রেফতার

মিলন হোসেন, বগুড়া প্রতিনিধি / ৩০ বার
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভরিয়া পাকুরতলা এলাকাস্থ এসএস ফুড জোনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর ঢাকা থেকে বাংলাবান্ধাগামী শালকী সুপার পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১২-৪৫৭৮ কোচের F-3 ও F-4 সিটে বসা (টিকিট বিহীন) স্বামী-স্ত্রী পরিচয়ে যাত্রীদ্বয়ের দেহ তল্লাশী করে, ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে ডিএনসি-বগুড়া।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, মাদক কারবারী স্বামী মোঃ আব্দুল হামিদ (৩৮), পিতা মৃত নূর ইসলাম, সাং-জীবনপুর, ওয়ার্ড নং-১, ইউপি-চেহেলগাজী, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর।
ও মাদক কারবারী স্ত্রী মোছাঃ মৌ (১৮),
পিতা মোঃ মুসলিম উদ্দিন, মাতা মোছাঃ মনোয়ারা বেগম, সাং-পুরাতন জেলখানা,
ওয়ার্ড নং-০৯, বীরগঞ্জ পৌরসভা, থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি মাদকের চালান পাচার হবে, গত বুধবার দিনগত রাত সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শিবগঞ্জ উপজেলা ভরিয়া পাকুরতলা এলাকায় এসএস ফুড জোন এর সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর ঢাকা থেকে বাংলাবান্ধাগামী শালকী সুপার পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১২-৪৫৭৮ কোচের F-3 ও F-4 সিটে বসা (টিকিট বিহীন) স্বামী-স্ত্রী পরিচয়ে যাত্রীদ্বয়ের দেহ তল্লাশী করে ২০০০ (দুইহাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ভ্যানিটি ব্যাগ ১টি এবং মোবাইল ফোন ২টি উদ্ধারসহ আসামীদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

উল্লিখিত আসামীদ্বয়ের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে, একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা