• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

বগুড়ায় খাদ্যবান্ধবের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চালের ডিলার রশিদ গ্রেফতার

মিলন হোসেন, বগুড়া প্রতিনিধি / ২২ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বগুড়ার গাবতলীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সোনারায় ইউনিয়নের পীরগাছা বাজারের ডিলার ও ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সোনারায় ইউনিয়নের পীরগাছা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহম্মেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, বগুড়া গাবতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী সুবিধাভোগীদের চাল বিতরণে কতিপয় ডিলার অনিয়ম করেছে। কেউ-কেউ চালের পরিবর্তে সুবিধাভোগীদের নগদ টাকা দিচ্ছেন এবং কোথাও কোথাও ওজনে কম দেওয়ার অভিযোগও রয়েছে। সরকার দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গাবতলী উপজেলার ১২টি ইউনিয়নে (২৮ জন) ডিলারের মাধ্যমে নির্ধারিত কার্ডধারীদের জনপ্রতি ৩০ কেজি করে ১৫ টাকা দরে চাল বিতরণ করে আসছে।
অভিযানকালে পীরগাছা বাজারের ডিলার আব্দুর রশিদের ক্ষেত্রে চাল বিতরণ না করেই বিতরণ করা হয়েছে, এমন ভূয়া তালিকা বা মাস্টার রোল তৈরির প্রমাণ পাওয়া যায় বলে সংশ্লিষ্টরা জানান। পরে তাকে গ্রেফতার করা হয়।

গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনুর রশিদ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ না করেই ভূয়া নামের তালিকা তৈরি করার অপরাধে ডিলার আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে অন্যান্য ডিলারদের বিরুদ্ধেও তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা