• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের দেখা মিললো

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: / ২৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একই দিনে দুটি পৃথক পৃথক স্থান থেকে একটি বিরল প্রজাতির সাপের বাচ্চা ও একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ছোট সাপটির প্রজাতি এখনো নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা ধারণা করছেন, বাংলাদেশে এ ধরনের সাপের সন্ধান এটিই প্রথম হতে পারে বলে মনে করছেন।

বুধবার (২৬ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার সিন্দুরখান বাজারের কুঞ্জবন এলাকায় স্থানীয় লোকজন এই অদ্ভুত সাপের বাচ্চাটিকে দেখতে পান। অচেনা সাপ দেখে আতঙ্কিত হয়ে তারা সেটিকে আটকে রাখেন। পরে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীর বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। সাপের প্রজাতি শনাক্তের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে এটি বাংলাদেশে নতুন কোনো প্রজাতির সাপ হওয়ার সম্ভাবনা থাকলেও বিশেষজ্ঞের চূড়ান্ত মতামত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের সেফ হোম এ রাখা হয়েছে।

এর আগে একই দিনে বিকেল পাঁচটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ভাড়াউড়ার বাগান রোড এলাকায় ধান কাটার সময় একটি অজগর দেখতে পান শ্রমিকেরা। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ আশপাশের বনাঞ্চলে খাদ্যের অভাব দেখা দেওয়ায় প্রায়ই অজগরসহ বিভিন্ন বন্য প্রাণী লোকালয়ে চলে আসছে। এমনকি শহরের বিভিন্ন বাসাবাড়ি থেকেও নিয়মিত সাপ উদ্ধার হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে এক আতঙ্ক তৈরি করছে।

উল্লেখ্য, প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেবের প্রতিষ্ঠিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে লোকালয়ে আসা বন্য প্রাণী উদ্ধার ও অবমুক্ত করার কাজ করে আসছে। কিন্তু গত কিছুদিন পূর্বে সিতেশ রঞ্জন দেবর মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা