গাজীপুররের কালিয়াকৈরে পৌর ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক ইউসুফ খানের মারুফের উপর সন্ত্রাসী হামলার মামলায় দুইজনকে আটক গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিস্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো কালামপুর এলাকার জাফর মল্লিকের ছেলে রাসেদ মল্লিক(২৩) ও নাসির মিয়ার ছেলে মোহাম্মদ রিয়াদ(৩৫)। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চন্দ্রা এলাকায় ছিনতাই, চাদাবাজিসহ নানা অপর্কম সংগঠিত করে আসছিলো।
পুলিশ সূত্র জানায় গত ১০ জুলাই রাতে সাড়ে নয়টার দিকে রাসেল মল্লিকের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল কালামপুর দক্ষিণপাড়া এলাকায় ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক মারুফের উপর হামলা চালায়। এসময় তার মাথা ও শরীরের বিভিন্নস্থানে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করে টাকা পয়সা লুট করে পালিয়ে যায়। এসময় ওই ছাত্রনেতার ডাক চিৎকারে আসে পাশের লোকজন এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা। এ ঘটনায় ওই ছাত্রনেতা বাদি হয়ে রাসেল মল্লিকসহ পাচজনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাতানা ৭ জনের নামে একটি মামলা দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাসেদ ও রিদয়কে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার প্রধান অভিযুক্ত রাসেল এখনোও পলাতক রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি ) শহিদুল ইসলাম বলেন ছাত্রদল নেতার উপর হামলার মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ইনগত ব্যবস্থা প্রকিয়াদিন।