• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: এমপি সেলিমুজ্জামান

মোঃ আশরাফুজ্জামান (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ / ২৬ বার
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ধর্মের নামে বিভেদ নয়, মানুষের মধ্যে শান্তি, ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেছেন, ধর্ম মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নয়; বরং মানুষকে শান্তি, ভালোবাসা, সহনশীলতা ও মানবতার শিক্ষা দেয়। ধর্মীয় পরিচয় ও বিশ্বাসে ভিন্নতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মধ্য দিয়ে সমাজে সম্প্রীতি বজায় রাখতে হবে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের কালীগঙ্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত উপজেলা মাসিক সূক্ষ্ম সনাতন ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘ধর্ম যার যার, কিন্তু মানবতা সবার।’ মানুষের ধর্মীয় পরিচয় আলাদা হতে পারে, মত ও বিশ্বাসে পার্থক্য থাকতে পারে। কিন্তু সবার আগে মানুষ হিসেবে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শন করতে হবে। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা যেন কোনোভাবেই সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্কের পথে বাধা হয়ে না দাঁড়ায়।

তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহাবস্থানের কোনো বিকল্প নেই। প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় মূল্যবোধ ও আচার-অনুষ্ঠান যথাযথভাবে পালন করার পাশাপাশি অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান দেখালে সমাজে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।

সংসদ সদস্য আরও বলেন, ধর্মের মূল শিক্ষা মানুষের কল্যাণ ও মানবতার কথা বলা। তাই ধর্মকে কেন্দ্র করে বিদ্বেষ, বিভেদ কিংবা অসহিষ্ণুতা ছড়ানোর সুযোগ দেওয়া যাবে না। পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সবাইকে একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারি বটিয়াঘাটা সরকারি কলেজের অধ্যক্ষ শ্রীমান জীবনানন্দ কীর্ত্তনীয়া।

ধর্মসভায় সনাতন ধর্মের বিভিন্ন দিক, ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ধর্মসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক সাবরিনা বিনতে আহমেদ, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, ইউপি চেয়ারম্যান বিভা মণ্ডল এবং যুবদল কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান বাপ্পী।

এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ধর্মসভায় অংশ নেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা