• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বগুড়ায় একাধিক মাদক মামলার আসামী রফিকুল ইয়াবাসহ গ্রেফতার

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি / ২১ বার
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বগুড়া মহানগরের ১৫ নং ওয়ার্ড দক্ষিণ গোদার পাড়ার মাদক কারবারী অভিযুক্ত আসামী মোঃ রফিকুল ইসলাম (৩৬) এর নিজ দখলীয় বসতবাড়ী থেকে আসামীর দেহ তল্লাশী করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অভিযুক্ত আসামী হলেন,
ইয়াবা ট্যাবলেট কারবারী মোঃ রফিকুল ইসলাম (৩৬), পিতা মোঃ আলম মন্ডল, মাতা-মোছাঃ জাহেরা বেগম, মহানগরের ১৫ নং ওয়ার্ড দক্ষিণ গোদারপাড়া।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ইয়াবার একটি চালান ক্রয় বিক্রয় এর উদ্দেশ্যে মজুদ করা হয়েছে, সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে, মহানগরের দক্ষিণ গোদার পাড়ার অভিযুক্ত মাদক কারবারী মোঃ রফিকুল ইসলাম (৩৬) এর নিজ দখলীয় বসতবাড়ী এবং আসামীর দেহ তল্লাশী করে ২৫০ পিস ইয়াবা নামীয় ট্যাবলেট উদ্ধারসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

উল্লিখিত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে, একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা বিচারাধীন।
মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা