• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

গোপালগঞ্জ জেলা আইনজীবি সমিতির নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি : / ২২ বার
আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জ জেলা আইনজীবি সমিতির নতুন ভবন নির্মাণ উপলক্ষে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে আজ শনিবার।

দুপুর একটার দিকে প্রধান অতিথি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ভিত্তি প্রস্তর স্থাপন করে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। সেখানে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.কেএম বাবর ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । এসময় অন্যান্যের মধ্যে বিচারকবৃন্দ,জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন গোপালগঞ্জ কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান।

পরে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. আবুল খায়েরের সভাপতিত্বে এবং জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অ্যাড.এমএ আলম সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, আমি গোপালগঞ্জের ছেলে। গোপালগঞ্জ নিয়ে কেউ কটাক্ষ করলে আমিও কষ্ট পাই। অনেকে বলেন বিগত সময়ে গোপালগঞ্জের ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি যদি পারতাম তাহলে তাদের এনে এই আইনজীবী ভবন দেখাতাম। দেখলে তারা বুঝতে পারতেন গোপালগঞ্জের তেমন উন্নয়ন হয়নি।

আদালতের বিজ্ঞ বিচারকদের উদ্দেশ্যে আইন প্রণেতা সেলিমুজ্জামান আরও বলেন, আপনারা নিরপেক্ষ বিচার কাজ পরিচালনা করবেন। আওয়ামী লীগ সরকারের সময় আমার নামে ৫৭ টি মামলা হয়েছিল। আমি জানি এর কষ্ট কি। নিরপরাধ ব্যাক্তিরা যেন সুবিচার পায় সে বিষয়টি আপনারা দেখবেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.কেএম বাবর ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামচুল হক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য বিচারকবৃন্দ, জেলা বিএনপি আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা