• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

টাঙ্গাইলের নাগরপুরে মাদকের টাকা না পেয়ে পুত্রের হাতে পিতা খুন

কাজী সাব্বির, স্টাফ রিপোর্টার / ২৮ বার
আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরে মাদকের টাকা না পেয়ে পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মোস্তফার বিরুদ্ধে। সকালে উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে ঘটে এ ঘটনা। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভ্যানচালক রহিম ভূঁইয়া বাড়িতে খাবার খেতে বসেছিলেন। এ সময় তার ছেলে মোস্তফা মাদকের জন্য বাবার কাছে টাকা দাবি করে। টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে মসলা বাটার শীল দিয়ে বাবার মাথায় উপর্যুপরি আঘাত করে সে।

গুরুতর আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রহিম ভূঁইয়া। পরে সেখানেই তার মৃত্যু হয় বলে জানায় পরিবার।

সট — জহুরুল ইসলাম, অফিসার ইনচার্জ, নাগরপুর থানা:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত মোস্তফার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা