গাজীপুরের কালিয়াকৈরে সাবেক কেয়ারটেকারের বিরুদ্ধে এক নারীকে হয়রানি, অশ্লীল কথাবার্তা ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সেন্টু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(০৩সেপ্টম্বর) সকাল ১০টার দিকে উপজেলার থানার সামনে এঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সেন্টু মিয়া তার বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তার স্বভাব-চরিত্র খারাপ হওয়ায় তাকে কাজ থেকে বিদায় দেওয়া হয়। এরপর থেকেই অভিযুক্ত বিভিন্নভাবে বাদীকে হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ। ওই নারীর। জানা গেছে , নুপুর আক্তার বৃহস্পতিবার সকালে
মৌচাক নিজ বাসা থেকে ১০টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। অভিযুক্ত সেন্টু মিয়া মোটরসাইকেলযোগে ওই নারীর পিছু নেন। উপজেলার থানার সামনে বাস থেকে নামার পর অভিযুক্ত তাকে অশ্লীল কথাবার্তা বলেন এবং মারধরের চেষ্টা করেন। পরে ওই নারী প্রতিবাদ করলে অভিযুক্ত তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করেন । এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে নুপুর আক্তার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত সেন্টু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান,ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।