গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মুরাদপুর এলাকায় গত শুক্রবার দিবাগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি ভাঙ্গারী মালামালের গোডাউন ও একটি বসত বাড়ির ৫ টি কক্ষ ভূস্মিত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তাতক্ষনিক আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায় শুক্রবার রাতের দুইটার দিকে উপজেলার মধ্যপড়া ইউনিয়নের মুরাদপুর এলাকার জব্বার মিয়ার ভাঙ্গারী মালামালের গোডাউনে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে মূহর্ুুতেই আগুনের লেলিহান শিখা পাশের আরেকটি ফরিদ হোসেন এর গোডাউন ও জালাল উদ্দিনের বসত বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ওই বসত বাড়ির ৫ টি কক্ষ আগুনে সর্ম্পুন পুড়ে ছাই হয়ে যায়। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এদিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রাথমিক ধারণা ইলেকট্রিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জালাল উদ্দিন বলেন রাত দেরটার দিকে হটাৎ আগুন দেখে সবাই বাহিরে বেড়িয়ে আসি। ততক্ষনে আমার টিনসেট কলোনীর ৫ কক্ষ পুড়ে গেছে প্রতিটি কক্ষেই ভাড়াটিয়া ছিলো। তাদের কৌশলে রুম গুলো থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তাদের মুল্যমান মালামাল রক্ষা করা যায়নি। পাশেই যে দুটি ভাঙ্গারীর গোডাউন সেখানে কারখানার ক্যামিকেলের পরিত্যক্ত ড্রাম ও প্লাষ্টিক ছিলো। যার কারনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা অনেকবার নিষেধ করেছি যে বসত বাড়ির পাশে গোডাইন না তৈরি করতে। তারা আমাদের কোন কথা শুনেনি। আজকে গোডাউনের কারনে আমাদের এতো বড় ক্ষতি হয়েছে।
এদিকে এ বিষয়ে গোডাউন মালিকদের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি হয়নি।
কালিয়াকৈর ফায়ার সর্ভিসের ইন্সিপেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে দুই ইউনিটের এক ঘটনার চেষ্টার আগুন নিয়ন্ত্রনে আসে। তবে তাতক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা ইলেকট্রিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।