• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা

নওগাঁয় এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাবের উদ্বোধন

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি: / ৪৮ বার
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁ জেলা পুলিশের আধুনিকায়নে যুক্ত হলো প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ ‘এআই কানেকটেড ডিজিটাল সার্ভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব ফর নওগাঁ ডিস্ট্রিক্ট পুলিশ’। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। প্রধান আলোচক ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নূরুল আমিন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সংশ্লিষ্টরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল নজরদারি, তথ্য বিশ্লেষণ এবং সাইবার অপরাধ মোকাবিলায় জেলা পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ ল্যাব স্থাপন করা হয়েছে।

আধুনিক প্রযুক্তির সাহায্যে অপরাধের ধরন ও গতিবিধি বিশ্লেষণ, ডিজিটাল প্রমাণ সংগ্রহ এবং প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই-বাছাইয়ে ল্যাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।
সুধী সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে অপরাধ নিয়ন্ত্রণ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার জরুরি। এআই ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করা সম্ভব।

নওগাঁ জেলা পুলিশের এই প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও দক্ষতা, স্বচ্ছতা ও গতিশীলতা আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা