• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

মহিপুরে ২১ পিস ইয়াবা সহ ১৬ মামলার পলাতক আসামী চিহ্নিত মাদক কারবারি মাসুদ রানা গ্রেফতার

মিজানুর রহমান রিপন:কলাপাড়া(পটুয়াখালী) / ১৯ বার
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীর মহিপুরে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৬ মামলার আসামী ও এলাকার চিহ্নিত মাদক কারবারি মোঃমাসুদ রানাকে (৩০) গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশের একটি অভিযানিক দল।
​রবিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫.৩০ টার সময় কুয়াকাটা পর্যটন এলাকার পৌরসভার রাখাইন মার্কেটের রাস্তা সংলগ্ন হোটেল সাউথ স্টার-এর সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মাসুদ রানা কলাপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রহমতপুর এলাকার মৃত আঃ কাদের ফকির ও নুরুন্নাহার বেগমের ছেলে। বর্তমান তিনি নীলগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নীলগঞ্জ আবাসন প্রকল্পের ৯ নম্বর ঘরে বসবাস করতেন।

​পুলিশ সূত্রে জানা যায়, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মহিপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ সামছুল আলম, এসআই (নিরস্ত্র) মাহমুদুল হাসান, এএসআই (নিরস্ত্র) মোঃ আবুল বাশার ও এএসআই (নিরস্ত্র) মোঃ হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি টিম কুয়াকাটায় অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে মাসুদ রানাকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​পুলিশের অপরাধ তথ্যভাণ্ডার (PCPR) যাচাই করে দেখা গেছে, গ্রেফতারকৃত মাসুদ রানা কলাপাড়া উপজেলার অন্যতম শীর্ষ একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় ১০টি মাদক মামলা এবং অন্যান্য অপরাধে আরও ৬টিসহ মোট ১৬টি মামলা রয়েছে।

​এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা (নম্বর-০১, তারিখ: ০৬/০৯/২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন মহিপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলাম।

​এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদার বলেন,জনস্বার্থে মাদকবিরোধী এমন বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা