• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা করল এসিসি

প্রতিবেদক / ২৫ বার
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেট প্রতিযোগিতার সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ক্রিকেটের ম্যাচগুলো। সব ম্যাচই টি-টোয়েন্টি ফরম্যাটে জাপানের নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

নারী ক্রিকেটের খেলা শুরু হবে ১৭ সেপ্টেম্বর। এই বিভাগের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর। এরপর ২২ সেপ্টেম্বর হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল। অন্যদিকে পুরুষ ক্রিকেটের গ্রুপ পর্ব চলবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর। বাছাই করা দল হিসেবে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার-ফাইনাল থেকে প্রতিযোগিতা শুরু করবে।

সূচি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনালে পাকিস্তান মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দলের। একই দিনে ভারত খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে।

ড্র অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে পারে কেবল সোনার পদকের ফাইনাল অথবা ব্রোঞ্জ পদকের ম্যাচে। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। পুরুষ বিভাগের সেমিফাইনাল হবে ১ অক্টোবর।

নারী ক্রিকেটেও ২০২৩ এশিয়ান গেমসে একইভাবে ভারত স্বর্ণপদক জেতে। শ্রীলঙ্কা রৌপ্য এবং দুইবারের স্বর্ণজয়ী পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ব্রোঞ্জপদক অর্জন করে।

পুরুষ ক্রিকেটের সূচি: গ্রুপ পর্ব (২৪-২৬ সেপ্টেম্বর)। কোয়ার্টার-ফাইনাল — ২৮ সেপ্টেম্বর, সকাল ৯টা — পাকিস্তান বনাম বি-২, দুপুর ২টা — ভারত বনাম এ-২। কোয়ার্টার-ফাইনাল — ২৯ সেপ্টেম্বর, সকাল ৯টা — শ্রীলঙ্কা বনাম এ-১, দুপুর ২টা — বাংলাদেশ বনাম বি-১। সেমিফাইনাল — ১ অক্টোবর, সকাল ৯টা — সেমিফাইনাল ১, দুপুর ২টা — সেমিফাইনাল ২। ৩ অক্টোবর সকাল ৯টা — ব্রোঞ্জ পদকের ম্যাচ, দুপুর ২টা — ফাইনাল।

নারী ক্রিকেটের সূচি: কোয়ার্টার-ফাইনাল ১৭ সেপ্টেম্বর, সকাল ৯টা — বাংলাদেশ বনাম চীন, দুপুর ২টা — পাকিস্তান বনাম থাইল্যান্ড। ১৮ সেপ্টেম্বর সকাল ৯টা — শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া, দুপুর ২টা — ভারত বনাম জাপান। সেমিফাইনাল — ২০ সেপ্টেম্বর, সকাল ৯টা — সেমিফাইনাল ১, দুপুর ২টা — সেমিফাইনাল ২। ২২ সেপ্টেম্বর সকাল ৯টা — ব্রোঞ্জ পদকের ম্যাচ, দুপুর ২টা — ফাইনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা