• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা

সরকারবিরোধী ষড়যন্ত্র অভিযোগে নিষিদ্ধ দলের কর্মী গ্রেফতার

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি / ১৪ বার
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের এক সক্রিয় সদস্য ও সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (০৭ই সেপ্টেম্বর ২০২৬) চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো: নজরুল ইসলামের সরাসরি নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই মোল্যা আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মো: তছিম উদ্দিনকে (৩৭) গ্রেফতার করে। গ্রেফতারকৃত তছিম উদ্দিন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন সদাবরী (হাইস্কুলপাড়া) গ্রামের মৃত সিরাজুল ইসলাম ও মোছাঃ অফেলা খাতুন দম্পতির ছেলে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত মো: তছিম উদ্দিন নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের অঙ্গসংগঠনের দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী হিসেবে এলাকায় সক্রিয়। তিনি নিষিদ্ধ ঘোষিত দলটির সত্ত্বাকে সমর্থন করে এর কার্যক্রমকে টিকিয়ে রাখতে এবং সহযোগিতার মাধ্যমে দলটিকে গতিশীল ও উৎসাহিত করার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

পুলিশের তদন্তে আরও উঠে এসেছে যে, তছিম উদ্দিন সমমনা কিছু দুষ্কৃতিকারীদের একত্রিত করে সরকারবিরোধী নানা ষড়যন্ত্রমূলক স্লোগান ও গোপন মিছিল পরিচালনা করেন। এর মাধ্যমে তিনি দেশের বর্তমান শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করা এবং দেশকে অস্থিতিশীল করে তোলার অপচেষ্টায় লিপ্ত ছিলেন।

আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রবিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

এ বিষয়ে দর্শনা থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এলাকায় মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে দর্শনা থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে ও তৎপর রয়েছে। দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা