• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

পূর্বধলার শ্যামগঞ্জে চেকপোস্টে ১২ বোতল ভারতীয় মদসহ আটক একজন

মো: সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : / ৪ বার
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোনা পূর্বধলার শ্যামগঞ্জে চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১২ বোতল ভারতীয় মদসহ মো. সুজন মিয়া (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর/২৬) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ অভিযান চালিয়ে আটক করা হয়।

আটক সুজন মিয়া কলমাকান্দা উপজেলার চৈতানগর গ্রামের মো: হাছেন আলীর ছেলে।

পুলিশ জানায়, শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় কলমাকান্দা থেকে ঢাকাগামী ‘চন্দ্রডিঙ্গা ট্রাভেলস’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। যাহার রেজি: নং- ঢাকা মেট্রো ব – ১৫-৮৯২৭।

তল্লাশির সময় বাসের যাত্রী সুজন মিয়ার কাছ থেকে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪২,০০০ টাকা।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা হয়েছে,আজকে আসামীকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা