• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন এক সপ্তাহের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ নেশাখোরের ৬ মাস করে কারাদণ্ড

দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি: / ৮ বার
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া নদীর ওপর নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ প্রায় ১ যুগ পর সেতুটি চালু হওয়ায় দুই ইউনিয়নসহ উপজেলার লাখ লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচিত হলো।

১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যাপুর্ব সময়ে উপজেলার সিংড়া বৌদির মোড় বাজারে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুটির উদ্বোধন করেছেন।

সেতুটি চালু হওয়ায় ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নসহ এলাকার লাখ লাখ মানুষের দীর্ঘদিনের অচলাবস্থা ও যোগাযোগে চরম দুর্ভোগের অবসান হলো বলে আশা করা হচ্ছে।

পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে।

সে সময় উপস্থিত ছিলেন বাস্তবায়নকারী সংস্থা এলজিইডির উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, তিনি জানান সেতুটি নির্মাণ ব্যয় ২ কোটি ১২ লক্ষ টাকা। অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে জেলা বিএনপি উপদেষ্টা, ইটভাটা মালিক সমিতির সভাপতি, চেম্বার অব কমার্সের পরিচালক সাবেক ভিপি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।

বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, যুবদল সদস্য সচিব ও মরিচা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী।

নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আনিসুর রহমান আনিস,

বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস, ভোগনগর ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু ও গোপাল চন্দ্র দেবশর্মা, ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন।

কৃষকদল ইউনিয়ন সভাপতি ফজলে আলম শাহিন ও বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মাজু।

ভোগনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সিদ্দিক হোসেন, সবার প্রিয় নেতৃত্ব ছাত্র বিষয়ক সম্পাদক শাজাহান সিরাজ শিপন, পেশাজীবিরাসহ অনেক গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা