• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষাগত যোগ্যতা লাগবে না স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে: প্রতিমন্ত্রী প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সাইবার বুলিং রোধে কার্যকর নীতির দাবি, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার ‎পিরোজপুরে ৩০ গ্রাম আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত জমি দখলের অভিযোগ, কথা বলতে গিয়ে হুমকি—ক্ষমতার জোর কোথায়? বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

‎পিরোজপুরে ৩০ গ্রাম আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

এস এম নূর পিরোজপুর প্রতিনিধি / ২ বার
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

‎পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিরাজ শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বিষয়টি জানান।

‎এর আগে রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে পিরোজপুর পৌরসভার দক্ষিণ কৃষ্ণনগর এলাকার একটি বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



‎গ্রেপ্তারকৃত মিরাজ শেখ পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ ডুমুরিতলা এলাকার মৃত আবুয়াল শেখের ছেলে।

‎পুলিশ সুপার জানান, অভিযানের সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে। মিরাজ শেখের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি, মানিকগঞ্জ সদর, ঢাকা মহানগরের দারুস সালাম ও পল্টন, কক্সবাজারের টেকনাফ ও রামু এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট নয়টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা