• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুর ক্যাডেট মেধা বৃত্তির সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান কক্সবাজারে ডেঙ্গুতে আক্রান্ত ৩৮৫৬, রোহিঙ্গাই ২৫০৭ কুমিল্লায় যুবলীগ নেতাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি জোন কমান্ডারস কাপের ফাইনালে গাউসপুর সিটি এফসির শিরোপা জয় চুয়াডাঙ্গায় ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে, গাছের চারা বিতরণ কালীগঞ্জের স্বাস্থ্য-শিক্ষা ও যোগাযোগে আসবে বড় পরিবর্তন: এমপি ফজলূল হক মিলন পদ্মা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা

আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিনকে উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিনিধিঃ / ০ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সেলেটার জেট চার্টারের একটি বিশেষ ফ্লাইটে তাকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে। তার সঙ্গে পরিবারের একজন সদস্য ও দুইজন চিকিৎসক রয়েছেন। দুপুরের দিকে তাকে বহনকারী ফ্লাইটটি সিঙ্গাপুরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সেনাসদস্য প্রাণ হারান। এ ঘটনায় ক্যাপ্টেন মহিউদ্দিনসহ কয়েকজন আহত হন।

পরে শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আহত সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। একই সঙ্গে উন্নত চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা