চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মো: শরিফুল ইসলাম (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ০৭:১০ টা থেকে ০৮:০০ টা পর্যন্ত পরিচালিত এক অভিযানে গোমস্তাপুর ইউনিয়নের হোগলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শরিফুল ইসলাম হোগলা গ্রামের মো: মোজাম্মেল হক ও মোসা: ইদন বেগমের ছেলে।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি চৌকস দল হোগলা গ্রামে অভিযান চালায়। এ সময় শরিফুলের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।