নিজস্ব প্রতিনিধিঃ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ‘কুরআন সন্ধ্যা’ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম।
তিনি জানান, ১১ মে অনুষ্ঠিতব্য এ আয়োজনে উপস্থিত থাকবেন বিশ্বখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারি।
ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, কুরআনের বার্তা ও তিলাওয়াতকে কেন্দ্র করে এ আয়োজন অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়।