• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

প্রতিবেদক / ২২ বার
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিনিধি |

আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মনে নাড়া দেওয়া এক চাঞ্চল্যকর ঘটনার দুই বছর পূর্ণ হলো আজ। ২০২৪ সালের এই দিনে ঝিনাইদহ-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার উদ্দেশ্যে দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ভারতে যান। কিন্তু সেই যাত্রাই যে তার জীবনের শেষ যাত্রা হয়ে দাঁড়াবে, তা কেউ কল্পনাও করতে পারেননি।

ভারতে পৌঁছে কলকাতার এক পরিচিত বন্ধুর বাসায় ওঠেন তিনি। এরপর হঠাৎ করেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্বেগ, উৎকণ্ঠা ও রহস্যের ঘনঘটা। কয়েকদিন পর নিখোঁজের বিষয়টি প্রকাশ্যে এলে দেশজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্য।

পরবর্তীতে ভারতীয় ও বাংলাদেশি তদন্ত সংস্থার অনুসন্ধানে একের পর এক বেরিয়ে আসে রোমহর্ষক তথ্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় এবং মরদেহ গুমের চেষ্টা চালানো হয়। ঘটনাটিকে ঘিরে উঠে আসে আন্তর্জাতিক অপরাধচক্র, অর্থনৈতিক দ্বন্দ্ব ও পূর্বপরিকল্পিত হত্যার নানা তথ্য।

ঝিনাইদহের সাধারণ মানুষের কাছে আনার ছিলেন পরিচিত ও জনপ্রিয় মুখ। দীর্ঘদিন রাজনীতির মাঠে সক্রিয় থাকা এই নেতার এমন মর্মান্তিক পরিণতি অনেককেই হতবাক করে দেয়। বিশেষ করে নিজ নির্বাচনী এলাকার মানুষের কাছে বিষয়টি এখনো গভীর বেদনা ও রহস্যের নাম।

দুই বছর পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ড নিয়ে জনমনে এখনো রয়েছে অসংখ্য প্রশ্ন। ঘটনার মূল পরিকল্পনাকারী, হত্যার প্রকৃত উদ্দেশ্য এবং পুরো ঘটনার পেছনের অজানা অধ্যায় নিয়ে মানুষের কৌতূহল এখনো কমেনি। রাজনৈতিক অঙ্গনেও আলোচিত এই হত্যাকাণ্ডকে ঘিরে সময় সময় নতুন তথ্য সামনে এলেও পুরো রহস্যের জট এখনো পুরোপুরি খুলেনি।

২০২৪ সালের সেই ১২ মে তাই এখন শুধুই একটি তারিখ নয়—এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক আলোচিত, রহস্যঘেরা ও বেদনাবিধুর অধ্যায়ের নাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা