• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জাপুরে রাতের আঁধারে নাগরপাড়া নদীতে অবৈধ ড্রেজারে বালু-মাটি উত্তোলন ভোক্তা-অধিকারের অভিযান খুলনায় ১ লক্ষ ৫৩ হাজার ৫ শত টাকা জরিমানা সোনারগাঁয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১ ঠাকুরগাঁও জেলা জামায়াতের নতুন আমির মোহাম্মদ আলমগীর বরিশাল পোর্টরোডে ফুটপাত দখল করে ব্যবসা,২৫ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রির দায়ে সার ডিলারকে জরিমানা ও ম্যানেজারকে কারাদণ্ড রায়পুরে বিএনপি নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, গণপিটুনিতে আহত হামলাকারী আটক চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার জাইকা অনুদান

গোমস্তাপুরে নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রির দায়ে সার ডিলারকে জরিমানা ও ম্যানেজারকে কারাদণ্ড

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ / ৪ বার
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রশিদবিহীন ও নিয়ম বহির্ভূতভাবে ডিএপি সার বিক্রির অপরাধে ‘মেসার্স কবীর ট্রেডার্স’ নামের একটি সার ডিলারের প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৪ নভেম্বর ২০২৬) বিকেলে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা ও রহনপুর ইউনিয়ন এলাকায় এ অভিযান ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রহনপুর পৌরসভাস্থ মেসার্স কবীর ট্রেডার্স (স্বত্বাধিকারী- মোসাঃ সুফিয়া বেগম) নামক সার ডিলারের দোকান থেকে ৫ বস্তা ডিএপি সার নিয়ম বহির্ভূতভাবে বিক্রি করা হয়। সারগুলো নিয়ে গন্তব্যে যাওয়ার পথে রহনপুর ইউনিয়নস্থ ধুলাউড়ি এলাকায় পৌঁছালে স্থানীয় সাধারণ জনগণের সন্দেহ হয় এবং তারা সারভর্তি বস্তাগুলো আটক করেন।

পরবর্তীতে সাধারণ জনতা বিষয়টি দ্রুত উপজেলা প্রশাসন, কৃষি অফিস ও থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ জানান, সরকারি নিয়মনীতি ভঙ্গ করে রশিদ ছাড়াই সার বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘মেসার্স কবীর ট্রেডার্স’-কে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া, প্রতিষ্ঠানের ম্যানেজার মনিরুজ্জামান জীবনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে জব্দকৃত ৫ বস্তা ডিএপি সার উদ্ধার করে উপজেলা কৃষি অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এলাকায় সার বিক্রির ক্ষেত্রে এ ধরনের অনিয়ম রোধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা