• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জাপুরে রাতের আঁধারে নাগরপাড়া নদীতে অবৈধ ড্রেজারে বালু-মাটি উত্তোলন ভোক্তা-অধিকারের অভিযান খুলনায় ১ লক্ষ ৫৩ হাজার ৫ শত টাকা জরিমানা সোনারগাঁয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১ ঠাকুরগাঁও জেলা জামায়াতের নতুন আমির মোহাম্মদ আলমগীর বরিশাল পোর্টরোডে ফুটপাত দখল করে ব্যবসা,২৫ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রির দায়ে সার ডিলারকে জরিমানা ও ম্যানেজারকে কারাদণ্ড রায়পুরে বিএনপি নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, গণপিটুনিতে আহত হামলাকারী আটক চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার জাইকা অনুদান

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১

রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি:- / ৩ বার
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দখলবাজি, চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শুটার শাকিল নামে একজন গুরুতর আহত হয়েছেন। ০৩রা নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়- এলাকায় আধিপত্য, চাঁদাবাজি, দখলবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে শূটার শাকিল গ্রুপের সাথে ছাত্রদল নেতা মিরাজের সাথে দ্বন্দ্ব চলছে। বরাব ও রসুলপুর এলাকায় কেউ বাড়ী ঘর নির্মাণ করতে চাইলে এই দুই গ্রুপের লোকজন গিয়ে চাঁদা দাবি করবে অথবা নির্মান কাজের যাবতীয় সামগ্রী সরবরাহ সহ বাড়ী নির্মানের কাজ দিয়ে দিতে হবে বলে জানান। সদ্য কারামুক্ত শূটার শাকিল এলাকায় এসেই জড়িয়ে পড়েন বিভিন্ন অপকর্মে। গত কিছুদিন পূর্বে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শূটার শাকিলের নেতৃত্বে সিয়াম অতর্কিত হামলা চালায় ছাত্রদল নেতা মিরাজ, মাহিন এর উপরে। হামলার সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সিয়াম। হামলার পরপর এলাকা থেকে গা ঢাকা দেয় শূটার শাকিল, সিয়াম ও তাদের বাহিনী।

ঘটনাস্থালে উপস্থিত লোকজন জানান- পূর্বের ঝামেলা নিয়ে ছাত্রদল নেতা মিরাজ ও তার লোকজন মঙ্গলবার সন্ধ্যার সময় শূটার শাকিলের উপর অতর্কিত হামলা চালায়।

এবিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান- তারাব পৌরসভার বরাব এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শূটার শাকিল নামে একজন আহত হয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে, এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা