• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাদেরসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত,পাবে জুলাই শহিদ-আহতদের পরিবার ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক সাচারে গনেশ পূজা উপলক্ষে আনন্দ রেলি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প

চলন্ত ট্রেন থেকে বিচ্ছিন্ন চার বগি, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল ‘মধুমতি এক্সপ্রেস’

প্রতিবেদক / ৭৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদী রেলপথে চলন্ত অবস্থায় আন্তঃনগর ‘মধুমতি এক্সপ্রেস’-এর চারটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়লেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। ঘটনার পর প্রায় ৪০০ গজ সামনে এগিয়ে যায় ট্রেনটির ইঞ্জিন ও সামনের অংশ। পরে বিষয়টি টের পেয়ে ট্রেনটি থামানো হলে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করে যাত্রা শুরু করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে নাটোরের লালপুর উপজেলার আজিমনগর স্টেশন ও ঈশ্বরদী বাইপাস স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাকশী বিভাগীয় রেলওয়ের ভারপ্রাপ্ত বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) আনোয়ার হোসেন জানান, ট্রেনটির পেছনের দুটি বগির সংযোগস্থলের হুক খুলে যাওয়ায় চারটি কোচ মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। চালক দ্রুত বিষয়টি বুঝতে পেরে ট্রেন থামান। পরে রেলওয়ের কারিগরি কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করেন।

তিনি বলেন, “ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি এবং ট্রেন চলাচলও দীর্ঘ সময় বন্ধ রাখতে হয়নি। সাময়িক এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি।”

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন জানান, প্রায় ২০ মিনিটের মধ্যে ইঞ্জিনটি ফিরে এসে বিচ্ছিন্ন বগিগুলো সংযুক্ত করে। এরপর ট্রেনটি আবার ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ সংযোগ হুক খুলে যায়। এতে ট্রেনের পেছনের চারটি বগি লাইনেই থেমে থাকে, আর সামনের অংশ কিছুদূর এগিয়ে যায়। পরে চালক পরিস্থিতি বুঝতে পেরে ট্রেন থামান।

ট্রেনের এক যাত্রী বলেন, “হঠাৎ করেই আমাদের বগি থেমে যায়। প্রথমে কিছু বুঝতে পারিনি। পরে জানতে পারি ইঞ্জিন বগি রেখে সামনে চলে গেছে। তখন যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।”

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী সাব্বির ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় বগিগুলো আলাদা হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর ইঞ্জিন ফিরে এসে পুনরায় বগি সংযুক্ত করে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঘটনাটির কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা