• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

মাজারে হামলা ও রাজনৈতিক দোষারোপ নিয়ে বক্তব্য ঘিরে উত্তেজনা, ফরহাদ মজহারের সমালোচনা

প্রতিবেদক / ১৪ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

শাহ আলী মাজারে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। কবি ও চিন্তক ফরহাদ মজহার অভিযোগ করে বলেছেন, সমাজে সংঘটিত অনৈতিক কাজগুলোর দায় মাজারের ওপর চাপানো হচ্ছে এবং এ ধরনের কর্মকাণ্ডে জামায়াতে ইসলামী জড়িত থাকার অভিযোগও উঠেছে।

রোববার (১৭ মে) মিরপুরের শাহ আলী মাজার প্রাঙ্গণে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘সাধুগুরুভক্ত ও ওলি–আউলিয়া আশেকান পরিষদ’ এবং ‘ভাববৈঠকী’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

ফরহাদ মজহার বলেন, “ভুক্তভোগীরা বলছেন এই হামলায় জামায়াতে ইসলামী জড়িত। আমি পত্রিকায়ও তা দেখেছি। কিন্তু এখন মনে হচ্ছে, সমাজে যেসব মন্দ কাজ হচ্ছে, তার দায় অন্যদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, মাজারে কিছু অনৈতিক কর্মকাণ্ড থাকতে পারে, তবে সেগুলো বন্ধ করা প্রয়োজন—তবুও হামলা বা দোষারোপ কোনো সমাধান নয়। তিনি জামায়াতে ইসলামীর উদ্দেশে বলেন, বিভিন্ন বিষয়ে বিতর্ক থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানে আসা উচিত।

সমাবেশে তিনি ধর্মীয় বিধান ও সাংস্কৃতিক চর্চা নিয়েও মন্তব্য করেন এবং দাবি করেন, ধর্মীয় ইস্যুতে সিদ্ধান্ত ও ব্যাখ্যা নিয়ে খোলা আলোচনার সুযোগ থাকা উচিত।

এ সময় তিনি মাজার কেন্দ্রিক রাজনীতি, ব্যবস্থাপনা ও ভক্তদের নিরাপত্তা নিয়ে তিন দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে ছিল মাজারের ইজারা ব্যবস্থা পুনর্বিবেচনা, স্থানীয় দরিদ্র মানুষের স্বার্থে পরিচালনা কাঠামো গঠন এবং মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপির যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক এবং মাজারের ভক্ত মোহাম্মদ নাছির হোসেনসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা