• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে রাজশাহীতে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

প্রতিবেদক / ৪৬ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

লিয়াকত হোসেন রাজশাহী

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী একযোগে ভার্চুয়ালি এই মেলার উদ্বোধন করেন। আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সরকারি অফিস চলাকালীন সময়ে এই মেলা চলবে।


এর আগে, সকাল ৯টায় রাজশাহী বড়কুঠি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায়, জেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

উদ্বোধনকালে বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনায় আধুনিক ও যুগোপযোগী পরিবর্তন এনেছে। নাগরিকরা এখন ঘরে বসেই অনলাইনে ফি লেনদেন করতে পারছেন এবং হটলাইন নম্বরের মাধ্যমে সেবা পাচ্ছেন। এছাড়া ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের আন্তঃসংযোগ, ডিজিটালাইজড ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু এবং ভূমি আইনের সংস্কারের ফলে জনগণের ভোগান্তি অনেকাংশে কমে এসেছে।


বোয়ালিয়া থানা ভূমি অফিসের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি, এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা