• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাদেরসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত,পাবে জুলাই শহিদ-আহতদের পরিবার ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক সাচারে গনেশ পূজা উপলক্ষে আনন্দ রেলি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প

রাজশাহীতে বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রতিবেদক / ৮৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

লিয়াকত হোসেন রাজশাহী

​রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আটটি জেলার বালক ও বালিকা দুই গ্রুপের মোট ১৬টি দল অংশ নিয়েছে।

​উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, ফুটবল আমাদের প্রাণের এবং দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। প্রাইমারি পর্যায়ের এই টুর্নামেন্ট থেকেই আগামী দিনে জাতীয় পর্যায়ের ভালো ভালো খেলোয়ার বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​খেলাধুলার মূল স্পিরিট বজায় রাখার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার আরও বলেন, “শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায় পার করে আজ শ্রেষ্ঠ দলগুলোকে বিভাগীয় পর্যায়ে নিয়ে এসেছেন। আজ এখানে শ্রেষ্ঠদের সাথে শ্রেষ্ঠদের লড়াই আমরা উপভোগ করব। তবে মনে রাখতে হবে, খেলা কোনো সংঘর্ষ বা প্রতিদ্বন্দ্বিতা নয়, খেলা হলো কৌশলের।”
​রাজশাহী বিভাগে ফুটবলের ঐতিহ্য ও সুপ্ত প্রতিভার কথা উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের অনেক জায়গায় খুব ভালো ফুটবল খেলা হয় এবং প্রচুর ভালো খেলোয়াড় রয়েছে। এবারের জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

​অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার এবং প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন দপ্তরের শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা