By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: চাঁদাবাজদের নাম প্রকাশের দাবি জয়নুল আবদীন ফারুকের
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
জাতীয়রাজনীতিশীর্ষ সংবাদ

চাঁদাবাজদের নাম প্রকাশের দাবি জয়নুল আবদীন ফারুকের

নিউজ ডেস্ক
Last updated: জুলাই 30, 2025 3:46 অপরাহ্ন
নিউজ ডেস্ক 9 মাস ago
Share
SHARE

নিজস্ব প্রতিবেদক:

সরকারের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন,চাঁদাবাজদের ধরেছেন ভালো কথা কিন্তু ২০০০ কোটি টাকা চাঁদাবাজদের খবর আপনাদের কাছে আছে তাদের নাম প্রকাশ করুন অতিসত্বর। গত ১১ মাসে কে কি করেছে তা প্রকাশ করুন।

বর্তমান সরকারের ক্ষমতায় আসার ১১ মাস পার হলেও এখনও নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।

বুধবার ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, “দেশের প্রতিটি গ্রামগঞ্জ, চা দোকান, মহল্লায় এখন একটি প্রশ্ন—আপনারা তো কারো পক্ষের লোক না তাহলে কেন এখনও নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে না? “শাহাবুদ্দিন আহমেদ মাত্র তিন মাসের মাথায় এরশাদের ১০ বছরের দমন-নিপীড়নের অবসান ঘটিয়ে নির্বাচন দিয়েছিলেন। কিন্তু আজ ১১ মাসেও নির্বাচন বিলম্বিত হচ্ছে।”

তিনি বলেন, আমরা তো রাজনৈতিক পরিবার থেকে এসেছি। আমাদের নেতা শহীদ জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। আমাদের নেত্রী এরশাদের বিরোধী আন্দোলনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছেন। স্বাধীনতার ঘোষকের সন্তান ১৬ টি বছর দেশের বাইরে থেকে গণতন্ত্রের জন্য কাজ করছেন।, এই আমাদের তরুণ প্রজন্মের নেতাদেরকে দিয়ে আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করে আপনাদেরকে সহায়তা করে হাসিনাকে বিদায় করেছে। সেই বিদায়ের ফল কি আজকে ১১ মাসে আমরা পেয়েছি?

ফারুক বলেন, জামাতে ইসলাম এর বন্ধুরা, আপনারা কোন এক সময় আমাদের বন্ধুও ছিলেন। অবহেলা করি না, করতেও চাই না, কিন্তু মনে দুঃখ হয় যখন দিল্লির বিরুদ্ধে লড়াই করেছি, সে লড়াইও আপনারা এক সময় আমাদের বন্ধু ছিলেন। কিন্তু ঠিক যেই মুহূর্তে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথাবার্তায়, তার আন্দোলন সংগ্রামের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ একটি নির্বাচনের প্রস্তুতির জন্য প্রস্তুত, ঠিক সেই মূহুর্তে তখনই কিছু রাজনৈতিক দল নানা অজুহাত দিচ্ছে। কখনও বলছে পিআর, কখনও বলছে সংবিধান সংশোধন না হলে নির্বাচনে যাবে না। এসব অজুহাত জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।”

বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, বিএনপি কোনো অন্যায়ের পক্ষপাতী নয়। “আমাদের কর্মীরা যদি ভুল করে, তারেক রহমান নিজে ব্যবস্থা নিয়েছেন, বহিষ্কারাদেশ দিয়েছেন। তারপরও আমাদের বদনাম দেওয়া হচ্ছে। অথচ দেশের ব্যবসা-বাণিজ্য ধ্বংস করেছে আওয়ামী যুবলীগ।

সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, দুই কোটি টাকার চাঁদাবাজদের ধরেছেন ভালো কথা কিন্তু ২০০০ কোটি টাকা চাঁদাবাজদের খবর আপনাদের কাছে আছে তাদের নাম প্রকাশ করুন অতিসত্বর। গত ১১ মাসে কে কি করেছে তা প্রকাশ করুন।

আমাদের কর্মীরা রিকশা চালিয়ে বেঁচে আছে, তবু গণতন্ত্রের আন্দোলনে আস্থা রেখেছে।”

জয়নুল আবেদীন ফারুক সরকারকে উদ্দেশ্য করে বলেন,আমরা আর হাসিনার দিনের ভোট রাতে করে ক্ষমতায় যেতে চাই না, সরকার গঠন করতে চাই না। আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে যাক। আমার ভোট আমি দিব, সেই ভোটেই আমরা সরকার গঠন করতে চাই। আমরা চুরির মাধ্যমে, ভোট ডাকাতির মাধ্যমে সরকার গঠন করতে চাই না। দয়া করে কারও কান কথা শুনে লাভ নেই। জনগণ সব বোঝে। গ্যাস, নিত্যপণ্যের দাম কমান, চাঁদাবাজদের ধরুন, আইন-শৃঙ্খলা ঠিক রাখুন। এবং দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন। দেশে আর অস্থিতিশীলতা বাড়াবেন না।

তিনি আশা প্রকাশ করেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন হলে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে এবং অন্তর্বর্তী সরকারের নাম ইতিহাসে ইতিবাচকভাবে লেখা থাকবে

আয়োজক সংগঠনের সভাপতি ডাক্তার এম ইসলাম বাদল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, লায়ন সোলায়মান তালুকদার, রফিকুল ইসলাম সহ প্রমুখ।

You Might Also Like

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন

জ্বালানি সংকটে থমকে বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে দেশজুড়ে ভোগান্তি

ঢাকা জেলার অংশ হলো পূর্বাচল

‘জয় বাংলা’ থেকে ‘নারায়ে তাকবির’-স্লোগান বদলালেও সহিংসতার ধরন একই: রাশেদ খানের অভিযোগ

শুক্রবার এনসিপিতে যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার

TAGGED:জয়নুল আবদীন ফারুক
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article ৭৯ আসনের সীমানা পুনর্নির্ধারণে কারিগরি কমিটির সুপারিশ জমা
Next Article আসামে ‘বাংলাদেশি’ অপবাদে বুলডোজার, ঘরছাড়া হাজারো বাঙালি মুসলিম
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?