• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাদেরসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত,পাবে জুলাই শহিদ-আহতদের পরিবার ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক সাচারে গনেশ পূজা উপলক্ষে আনন্দ রেলি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প

রাজশাহীতে কিশোর গ্যাং কর্তৃক স্কুল ছাত্রকে মারধর ২ জন গ্রেপ্তার

প্রতিবেদক / ৬৪ বার
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

লিয়াকত হোসেন রাজশাহী

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় নবম শ্রেণির এক স্কুলছাত্রকে পথরোধ করে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং এলাকায় ত্রাস সৃষ্টির একটি ভিডিও গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্যোশাল মিডিয়াতে ভিডিওটি দেখামত্র রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির রাজপাড়া থানা পুলিশকে এই কিশোর গ্যাং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।

এ ঘটনায় ঘটনাস্থলে আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয় ব্যক্তি মোঃ আব্দুর রশিদ (৩৫) এগিয়ে এসে ভুক্তভোগীকে উদ্ধার করেন। এসময় অভিযুক্তরা ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বর্ণিত ঘটনায় ভুক্তভোগীর পিতা রাজপাড়া থানায় একটি লিখিত এজাহার দাখিল করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে রাজপাড়া থানা পুলিশ পরবর্তীতে ১। মোঃ জহুরুল ইসলাম @ সোহান (১৯), পিতা-মোঃ সুমন হোসেন, সাং-বুলনপুর গোয়ালপাড়া, থানা-রাজপাড়া, মহানগর রাজশাহী; ২। মোঃ সোহাগ হোসেন (১৯), পিতা-মোঃ সাবের আলী; ৩। মোঃ সানজিদ (১৮), পিতা-শাহাজাদা; ৪। মোঃ আবির (১৮), পিতা-অজ্ঞাত এবং ৫। মোঃ অনিক (১৯), পিতা-অজ্ঞাত, ২নং হতে ৫নং পর্যন্ত সকলের সাং-বুলনপুর ঘোষপাড়া, থানা-রাজপাড়া, মহানগর রাজশাহীর বিরুদ্ধে রাজপাড়া থানার মামলা নং-২৬ -২২ মে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ এর ৪/৫ ধারায় মামলা রুজু করে।

মামলার ১নং আসামি জহুরুল ইসলাম @ সোহান এবং ২নং আসামি সোহাগ হোসেনকে আজ ২২ মে ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা