• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

রাজনৈতিক অবস্থান না বদলালে বিএনপির বিরুদ্ধে জনআন্দোলনের হুঁশিয়ারি: মিয়া গোলাম পারওয়ার

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, জনগণের বৃহৎ অংশের মতামত উপেক্ষা করে দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, তা অপ্রয়োজনীয় ও উদ্বেগজনক। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে সরকার ও মন্ত্রী-এমপিদের জনগণের মুখোমুখি হতে সমস্যা তৈরি হচ্ছে।

শনিবার (২৩ মে) বরিশাল মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বরিশাল জেলা আমীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর সভাপতিত্ব করেন। এছাড়া কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জেম হোসাইন হেলালও বক্তব্য রাখেন।

মিয়া গোলাম পারওয়ার অভিযোগ করে বলেন, জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নেওয়ায় সরকার অল্প সময়ের মধ্যেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, পূর্বের রাজনৈতিক কাঠামো ও সংবিধান নিয়ে নানা বিতর্ক রয়েছে, যা দেশে ফ্যাসিবাদী প্রবণতা তৈরি করেছে বলে তাঁর দাবি।

তিনি আরও বলেন, কয়েকটি রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হলেও পরবর্তীতে তা উপেক্ষা করা হয়েছে, যা রাজনৈতিক অস্থিরতা বাড়িয়েছে।

জামায়াত নেতা দাবি করেন, তাদের দল সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না এবং নির্বাচনের ফলাফল মেনে নিয়েই তারা রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, তারা বর্তমানে সরকারের পদত্যাগের দাবি করছে না, বরং জনগণের রায় অনুযায়ী সংবিধান সংশোধন ও পাঁচ বছর মেয়াদ পূরণের পক্ষে।
তবে তিনি সতর্ক করে বলেন, জনগণের মতামত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা