• শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

আবারও মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা

প্রতিবেদক / ২৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের বাহিনী নতুন করে ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে সংবাদমাধ্যমে জানানো হয়েছে। অভিযোগ করা হয়েছে যে, ওই স্থাপনাটি যুক্তরাষ্ট্রের বাহিনী এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করছিল।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাহিনী বন্দর আব্বাস নিকটবর্তী এলাকায় হামলা চালিয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

পরবর্তীতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায় যে, তারা বন্দর আব্বাসে হামলার প্রতিশোধ হিসেবে একটি ‘আমেরিকান বিমানঘাঁটিতে’ আক্রমণ চালিয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর ও সিদ্ধান্ত নেওয়া হবে।

কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রু পক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। তবে হামলাগুলো কোথা থেকে ছোড়া হয়েছিল সে বিষয়ে তারা কোনো তথ্য দেয়নি।

এদিকে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে আলোচনার বিষয়ে ওয়াশিংটন ও তেহরান পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা