• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

টানটান উত্তেজনার পর সমতায় বিরতিতে গেল ব্রাজিল–মরক্কো

প্রতিবেদক / ২৩ বার
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

ব্রাজিল ও মরক্কোর মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি এখন রূপ নিয়েছে চরম রোমাঞ্চে। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্ত এক গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে সমতায় ফিরিয়েছেন দলের প্রাণভোমরা ভিনিসিয়ুস জুনিয়র। ভিনির এই জাদুকরী গোলের পর সেলেসাও শিবিরে স্বস্তি ফেরার পাশাপাশি গ্যালারিতে থাকা ব্রাজিলিয়ান সমর্থকদের মাঝে নতুন উন্মাদনার সৃষ্টি হয়েছে।
এর আগে ম্যাচের শুরু থেকেই কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো অত্যন্ত চড়াও মেজাজে খেলতে শুরু করে। বিশেষ করে প্রথম ১০ মিনিটে তাদের হাই-প্রেসিং ফুটবলের সামনে ব্রাজিলের রক্ষণভাগ রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিল। এই সময়ে মরক্কো দুটি জোরালো শট নিলেও ব্রাজিল প্রতিপক্ষের পোস্টে কোনো শটই রাখতে পারেনি।
তবে শুরুর সেই চাপ সামলে ম্যাচে যখনই লাতিন আমেরিকার পরাশক্তিরা একটু গোছানো ফুটবল খেলতে শুরু করে, ঠিক তখনই গোল হজম করে বসে তারা। ম্যাচের ২১ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজের চোখধাঁধানো এক থ্রু পাস ধরে বক্সে ঢুকে পড়েন মরক্কোর ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। সামনে থাকা ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক আলিসন বেকারকে পরাস্ত করতে অত্যন্ত ঠান্ডা মাথায় তার মাথার ওপর দিয়ে চিপ শটে বল জালে জড়িয়ে মরক্কোকে ১-০ গোলে এগিয়ে নেন সাইবারি।
১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সেলেসাওরা। ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোদের গতিময় আক্রমণভাগের ওপর যে হেক্সা মিশনের বড় ভরসা, তা আবারও প্রমাণিত হলো। মরক্কোর জমাট ডিফেন্স ভেঙে একক নৈপুণ্যে দারুণ এক গোল করে ব্রাজিলকে ১-১ সমতায় ফেরান রিয়াল মাদ্রিদ সুপারস্টার ভিনিসিয়ুস। রক্ষণের মূল স্তম্ভ নায়েফ আগের্দ চোটে পড়ে ছিটকে যাওয়ায় মরক্কোর রক্ষণভাগ যে কিছুটা দুর্বল ছিল, সেই সুযোগটিই কাজে লাগায় ব্রাজিল।
শৈল্পিক ফুটবল বনাম আধুনিক ফুটবল কৌশলের এই মহালড়াইয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত, দুই দলই ১-১ গোলের সমতায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা