• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রীয়মের মরদেহ উদ্ধার রাজশাহীর গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর শিক্ষার্থীকেন্দ্রিক গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য: অধ্যাপক আসিয়ান কাপের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা, নেই তপু বর্মন! সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ১৩ বছরের ছেলে নিখোঁজ মতলবে নিখোঁজের চারদিন পর বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার প্রায় ৭ কোটির প্রকল্পে স্থবিরতার পাহাড়/ চরম অবহেলা নাকি ফান্ডের মারপ্যাঁচ? কুমিল্লায় পর্নোগ্রাফি মামলার এজাহার নামীয় আসামি আটক

চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার

প্রতিবেদক / ৩৬ বার
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এস.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. ইয়াসির আরাফাতসহ সংশ্লিষ্ট সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন ও পুলিশ সদস্যরা অংশ নেন। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক মামলার ৫ জন, সিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন এবং নিয়মিত মামলার ২ জন আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা