• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারী-শিশু নির্যাতন : হাইকোর্টে অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্স শুনানির দৃষ্টান্ত পুলিশের পোশাকে ফের পরিবর্তন, নতুন রঙ ও নকশা নির্ধারণ চুক্তি ভঙ্গ করলে কঠোর জবাব পাবে যুক্তরাষ্ট্র: ইরান চাঁদপুরে সাহিত্য সম্মেলনে মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার পেলেন ৫ লেখক টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ৮০০ কেজি চিনি ও ট্রাক জব্দ, আটক ২ টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের বগুড়ার বিতর্কিত দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফাতে অভিযোগ জানালো ইরান রাজনীতিতে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ

রাজশাহীতে সেলসম্যানদের নিয়ে অতিথি ডটকমের বিশেষ আয়োজন

প্রতিবেদক / ২ বার
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

রাজশাহী ১৯ জুন ২০২৬।
রাজশাহীতে অ্যাপস ভিত্তিক প্রতিষ্ঠান অতিথি ডটকম (এস.এম) সেলসম্যানদের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিন ব্যাপী রাজশাহীর প্রাণকেন্দ্রে অবস্থিত নাইস কনভেনশন সেন্টারে আয়োজিত “টিম ওয়ার্ক উইথ প্রফেশনালিজম” ও “অতিথি ওভারভিউ” শীর্ষক বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। দেশের পর্যটন শিল্প, তথ্যপ্রযুক্তি খাত, উদ্যোক্তা উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, উদ্যোক্তা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা।
অনুষ্ঠানজুড়ে টিমওয়ার্ক, নেতৃত্বের গুণাবলি, পেশাদারিত্ব, অনলাইনভিত্তিক ব্যবসা সম্প্রসারণ, প্রযুক্তির ব্যবহার এবং নতুন কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বর্তমান যুগে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। একই সঙ্গে দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই বলেও মত দেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, অতিথি গ্রুপ চেয়ারম্যান, লায়ন মোঃ সাইফুল ইসলাম সোহেল। তিনি বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, দেশের অন্যতম অনলাইনভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে “অতিথি” পর্যটন শিল্প, টিকিট বুকিং, তথ্যপ্রযুক্তি এবং উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন এজিএম মোঃ সোহেল রানা। সঞ্চালনার পাশাপাশি তিনি প্রোগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল লায়ন এস এম ফেরদৌস। তিনি বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। তিনি প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ডিআইজি খান সাঈদ হাসান বলেন, বর্তমান সময়ে পেশাদারিত্ব, সততা এবং দক্ষতাই সফলতার মূল চাবিকাঠি। তিনি তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল চিন্তা ও ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন লায়ন আব্দুল ওয়াদুদ মাসুম। এছাড়াও বক্তব্য দেন লায়ন জিএম মোঃ মুনজুর রহমান টুকু এবং লায়ন জিএম মোহাম্মদ নাসির খান। তারা বলেন, অনলাইনভিত্তিক সেবা ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের পর্যটন ও ব্যবসা খাতকে আরও সম্প্রসারণ করা সম্ভব।
প্রেজেন্টার ট্রেইনার হিসেবে পুরো প্রোগ্রাম পরিচালনা করেন লায়ন মোঃ মাহফুজুল হক ক্যালিস। তিনি বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারীদের টিমওয়ার্ক, নেতৃত্ব, মার্কেটিং কৌশল, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার এবং ব্যবসা সম্প্রসারণ বিষয়ে দিকনির্দেশনা দেন। তার উপস্থাপনায় অংশগ্রহণকারীরা আধুনিক ব্যবসা ব্যবস্থাপনা ও পেশাদারিত্ব সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মোঃ আব্দুর রহিম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দক্ষতা উন্নয়ন ছাড়া বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়। তাই তরুণদের আধুনিক প্রযুক্তি ও পেশাদার প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তরুণদের জন্য প্রশিক্ষণমূলক কার্যক্রম বাড়ানো হলে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
প্রোগ্রামটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন লায়ন মোঃ মুনজুর রহমান টুকু। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আগ্রহ আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীদের মাঝে পেশাদারিত্ব, নেতৃত্বের গুণাবলি, ডিজিটাল দক্ষতা এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে বলে জানান আয়োজকরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশের তরুণ সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা