• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ইয়াবা, মোটর সাইকেল সহ ২ মাদক কারবারিকে পুলিশে সোপর্দ রাজশাহীতে রাকাব-এসইসিপি’তে কর্মরতদের চাকুরি স্থায়ীকরণের দাবি এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলন অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঢাকায় যুবদলের বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল সড়ক, রেল ও নৌপরিবহন উন্নয়নে পাবনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমি মন্ত্রীর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে তিন ম্যাচে দ্বিতীয় জয় বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন সকাল ৯টার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের পূর্বাভাস, সংকেত জারি ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধন করতে চায় সরকার

আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সার্ভিস: সেতুমন্ত্রী

প্রতিবেদক / ১ বার
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

আগামী আগস্ট মাসের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২০ জুন) পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঢাকা-পাবনা রুটে ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। নতুন কোচ আগামী মাসের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। কোচ হাতে পেলেই প্রথম পর্যায়ে ঢাকা-পাবনা এবং পরে ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল শুরু করা হবে।

তিনি জানান, খুলনার বাসিন্দা হলেও জনগণের ভোগান্তি বিবেচনায় ঢাকা-পাবনা রুটকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ অঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে।

পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে শেখ রবিউল আলম বলেন, জনস্বার্থে পরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতাও পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, সরকার আন্তর্জাতিক মানের একটি বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে সড়ক, রেল ও নৌপথের সমন্বিত উন্নয়ন নিশ্চিত করা হবে।

পাবনার যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, সংশ্লিষ্ট প্রকল্পগুলোর প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সম্ভাব্যতা যাচাই ও প্রকল্প প্রণয়নের কাজ চলমান রয়েছে এবং জনস্বার্থ বিবেচনায় এসব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা