• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

স্বামী অদলবদলের আবেদন নিয়ে আদালতে দুই বোনের নজিরবিহীন ঘটনা

প্রতিবেদক / ৫৯ বার
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের মধ্যপ্রদেশে এক অস্বাভাবিক পারিবারিক ঘটনায় আদালতপাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই সহোদর বোন নিজেদের স্বামী অদলবদলের অনুমতি চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।
মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে দায়ের হওয়া একটি হেবিয়াস কর্পাস মামলার সূত্র ধরেই ঘটনাটি সামনে আসে। দতিয়া এলাকার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও মেয়েকে তার ভায়রাভাই অপহরণ করেছেন। এ অভিযোগের পর আদালত পুলিশকে সংশ্লিষ্টদের হাজির করার নির্দেশ দেয়।

তবে পরবর্তী শুনানিতে পুরো ঘটনার মোড় সম্পূর্ণ ভিন্ন দিকে যায়। আদালতে হাজির হওয়া ‘অপহৃত’ নারী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর কাছে গিয়েছেন এবং তার সঙ্গেই থাকতে চান। নিজের স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো নয় বলেও তিনি আদালতকে অবহিত করেন। পাশাপাশি তিনি বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন বলেও জানান।

অন্যদিকে, অপর বোনও আদালতে একই ধরনের বক্তব্য দেন। তিনি জানান, নিজের স্বামীর সঙ্গে আর থাকতে চান না এবং বোনের স্বামীর সঙ্গেই বসবাস করতে ইচ্ছুক। এই অবস্থায় দুই বোনই পারস্পরিকভাবে স্বামী অদলবদলের বিষয়ে সম্মতি জানান।

মামলার শুনানিতে বিচারপতি মন্তব্য করেন, সংশ্লিষ্ট সবাই প্রাপ্তবয়স্ক হওয়ায় এটি অপহরণের ঘটনা নয়, বরং একটি পারিবারিক বিরোধ। আদালত আরও উল্লেখ করেন, তারা চাইলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করতে পারেন।

শেষ পর্যন্ত হেবিয়াস কর্পাস আবেদনটি খারিজ করে দেন আদালত। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা