• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ইসরায়েলে বসছে ছত্রপতি শিবাজীর বিশাল ভাস্কর্য, আরও ঘনিষ্ঠ হচ্ছে ভারত-ইসরায়েল সম্পর্ক

প্রতিবেদক / ৬ বার
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারত ও ইসরায়েলের মধ্যকার সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে ইসরায়েলের একটি শহরে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজের একটি বৃহৎ ভাস্কর্য স্থাপনের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

শিব রাজ্যাভিষেক দিবস উপলক্ষে মুম্বাইয়ে নিযুক্ত ইসরায়েলের কনসাল জেনারেল ইয়ানিভ রেভাখ এ ঘোষণা দেন। তিনি বলেন, শিবাজী শুধু ভারতের ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নন, বরং সাহস, নেতৃত্ব ও আত্মমর্যাদার প্রতীক। তার স্মৃতিকে সম্মান জানাতেই ইসরায়েলে এই ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ ভাস্কর্য নির্মাণে ঐতিহাসিক তথ্য, নকশা ও শৈল্পিক পরামর্শের জন্য মহারাষ্ট্র সরকারের সহযোগিতা চেয়েছে। এ বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ইসরায়েলের কূটনীতিকদের মতে, এই ভাস্কর্য দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের প্রতীক হয়ে উঠবে। একই সঙ্গে মহারাষ্ট্র ও ইসরায়েলের ইহুদি সম্প্রদায়ের ঐতিহাসিক সম্পর্কের স্মারক হিসেবেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী ফড়নবিশ একে ভারত-ইসরায়েল সম্পর্কের ক্ষেত্রে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা