• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

রাওয়ালকোটে রক্তক্ষয়ী সংঘর্ষ: আজাদ কাশ্মীরে নিহত ৭, আহত ২৩ পুলিশ

প্রতিবেদক / ৫ বার
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের (এজেকে) রাওয়ালকোটে সদ্য নিষিদ্ধ ঘোষিত যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)–সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত সাতজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৩ জন পুলিশ সদস্য।

রোববার (৭ জুন) সংঘটিত এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন এজেকে পুলিশের মহাপরিদর্শক লিয়াকত আলী মালিক। সরকারি সূত্র জানিয়েছে, সংঘর্ষের পর গভীর রাতে অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, কয়েক দিন ধরেই রাওয়ালকোটে সহিংস বিক্ষোভ চলছিল। এর আগের দিন শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত চার সদস্য নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

কর্তৃপক্ষ দাবি করেছে, রোববার বিক্ষোভকারীরা রাওয়ালকোটের কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল (সিএমএইচ)–এ হামলা চালিয়েছিল। তবে এ অভিযোগ স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সংঘাতের সূত্রপাত হয় গত শুক্রবার রাতে। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে অভিযোগ ওঠে। তার মৃত্যুর পর থেকেই পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পাল্টা প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরা পাথর ছুড়ে মারেন।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, প্রকৃত হতাহতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি হতে পারে। এদিকে পুরো এলাকায় মোবাইল ডেটা সেবা বন্ধ থাকায় তথ্যপ্রবাহও সীমিত হয়ে পড়েছে।
সূত্র: দ্য ডন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা