• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

সংগ্রাম থেকে সাফল্যে—জাহ্নবী কাপুরের নতুন যাত্রা

প্রতিবেদক / ৪১ বার
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

বিনোদন ডেস্কঃ

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এক ধরনের গুঞ্জন—তিনি নাকি মদ্যপানে আসক্ত ছিলেন। গ্ল্যামার জগতের ঝলমলে পর্দার আড়ালে লুকিয়ে থাকা নানা অন্ধকার অধ্যায়ের গল্পের সঙ্গে মিলিয়ে বিষয়টি দ্রুত আলোচনায় চলে আসে।
তবে বাস্তবতা ভিন্ন। সম্প্রতি একটি পডকাস্টে নিজের জীবনের এক কঠিন সময় নিয়ে খোলামেলা কথা বলেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। সেখানে তিনি জানান, জীবনের এক গভীর মানসিক ট্রমা কাটিয়ে উঠতে তিনি এক পর্যায়ে মদ্যপানের আশ্রয় নিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন তিনি উপলব্ধি করেন এর শারীরিক ও মানসিক প্রভাব, তখন ধীরে ধীরে নিজেকে সেই অভ্যাস থেকে সরিয়ে নেন।
এই বক্তব্যকে ঘিরে কিছু সংবাদমাধ্যম ‘আসক্তি’ শব্দ ব্যবহার করে বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করেছে বলে দাবি করেছে মানসিক স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘আমাহা’। তাদের মতে, জাহ্নবী কাপুরের বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তি তৈরি করছে।
‘আমাহা’র পক্ষ থেকে জানানো হয়, জাহ্নবী ওই আলোচনায় মূলত একজন সহযোগী ও সচেতন অংশগ্রহণকারী হিসেবে যুক্ত ছিলেন। তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা কেবল ব্যক্তিগত মর্যাদাকেই ক্ষুণ্ণ করে না, বরং মানসিক স্বাস্থ্য ও আসক্তি নিয়ে কাজ করা মানুষদের অভিজ্ঞতাকেও অবমূল্যায়ন করে।
পডকাস্টে জাহ্নবী আরও জানান, এক সময় ঘুম থেকে ওঠার পর হ্যাংওভারের কারণে শারীরিক অস্বস্তি তৈরি হতো। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি নিজেকে সেই অভ্যাস থেকে দূরে সরিয়ে আনেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
বর্তমানে অতীতের সেই কঠিন সময় পেছনে ফেলে পেশাগত জীবন নিয়ে ব্যস্ত জাহ্নবী কাপুর। দক্ষিণী তারকা রামচরণের সঙ্গে তাঁর নতুন চলচ্চিত্র ‘পেড্ডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ জুন। ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
অন্ধকার সময় পেরিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর এই যাত্রা অনেকের কাছেই হয়ে উঠতে পারে সাহস ও অনুপ্রেরণার গল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা