• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

প্রতিবেদক / ৩ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

বিনোদন ডেস্কঃ

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী-কে দেওয়া হচ্ছে বিশেষ সম্মাননা। আগামী ১২ জুন সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে ‘কালজয়ী কণ্ঠ: শ্রদ্ধা ও ভালোবাসায় সৈয়দ আব্দুল হাদী’ শিরোনামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে বাংলা গানের ভুবনকে নিজস্ব কণ্ঠমাধুর্য, শিল্পনিষ্ঠা ও অনন্য পরিবেশনার মাধ্যমে সমৃদ্ধ করে সাংস্কৃতিক ঐতিহ্যে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে সৈয়দ আব্দুল হাদী বলেন, দীর্ঘ সংগীতজীবনে শ্রোতাদের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় অর্জন। রাষ্ট্রীয় উদ্যোগে এ ধরনের আয়োজনকে তিনি একজন শিল্পীর জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আরও জানান, এই অনুষ্ঠানে তিনি নিজে গান পরিবেশন না করলেও তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন এই প্রজন্মের শিল্পীরা। অংশ নেবেন রাশেদ, আতিক, অপু আমান, কোনাল, অনন্যা, সুস্মিতা প্রমুখ। পাশাপাশি তাঁর জীবন ও কর্মভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে এবং থাকবে আলোচনা পর্ব।

এর আগে গত বছর শিল্পকলা একাডেমির উদ্যোগে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছিল।

বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক গানে অনন্য অবদানের জন্য সৈয়দ আব্দুল হাদী পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁর গাওয়া অসংখ্য কালজয়ী গান আজও বাংলা সংগীতের অমলিন সম্পদ হিসেবে বিবেচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা